ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫

কটিয়াদিতে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে খুশনাহার (৪৫) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার  (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া মাছুয়া বিলের মাঝেখানে শ্মশানের পাশে একটি ডোবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খুশনাহার বাগপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘ ২৫ বছর পূর্বে খুশনাহার স্বামী সংসার ত্যাগ করে বাবার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার বাড়ির পাশে বাগপাড়া মাছুয়া বিলের একটি ডোবায় তাঁর হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

গচিহাটা তদন্ত কেন্দ্রের আইসি আক্তারুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারী হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আরজু মিয়া, তার ছেলে আফজাল ও ভাতিজা মিলনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

কটিয়াদিতে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪