ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দানাপাটুলির সাবেক ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২৭২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অস্ত্র হাতে গুলিবর্ষণ করেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদ।

আটক ইউপি চেয়ারম্যান মাসুদ  কিশোরগঞ্জ সদর মডেল থানায় হওয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গত ৩০ আগস্ট মতিউর রহমান নামে এক বিএনপিকর্মী মামলাটি দায়ের করেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাব।

দানাপাটুলির সাবেক ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪