ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশম দ্বীপের উপকণ্ঠে ৬ ক্ষেপণাস্ত্রের আঘাত

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

কেশম দ্বীপের উপকণ্ঠে ৬ ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

রোববার (১৯ জুলাই) সকালে দ্বীপে অবস্থানরত তাসনিমের প্রতিবেদকের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে বিকট শব্দে আশপাশ কেঁপে উঠছে।

এ ছাড়া হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদক জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার ইরানের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্টের স্বাক্ষরের আর কোনো মূল্য বা বৈধতা নেই।

শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে প্রমাণ করেছে, তাদের প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন ও অবৈধ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কেশম দ্বীপের উপকণ্ঠে ৬ ক্ষেপণাস্ত্রের আঘাত

আপডেট সময় : ০১:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬