শিরোনাম:
শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম গোলাপ মিয়া আর নেই
Doinik Astha
- আপডেট সময় : ০১:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১০৮২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপ (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১০ এপ্রিল) মাগরিবের নামাযের পর ঈদগাহ মসজিদে স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহরের নামাজের পর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাঁকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

















