ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

ঝালকাঠিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৭০ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে জাতিসংঘের সদস্যভুক্ত বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)২০২৫ এর এক ব্রিফিং সেশন আয়োজন করেন নলছিটি উপজেলা প্রশাসন।

এতে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের পরিচালনা পদ্ধতি ও পরিসর এবং কর্মপদ্ধতির বিষয়ে বিভিন্ন তথ্য তাদের মাঝে তুলে ধরা হয়।সোমবার (২৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি:) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।

এতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন,মেজর জেনারেল মোশফেকুর রহমান,ব্রিগেডিয়ার জেনারেল মো:আনোয়ারুল কবীর,কমিশনার আবুল বাশার,কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি),ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদ সহ সামরিক বাহিনীর মেজর জেনারেল,ব্রিগেডিয়ার জেনারেল,মেজর, ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌদি সেনা বাহিনী,কুয়েত সেনাবাহিনী,নাইজেরিয়া,কেনিয়া সহ কয়েকটি দেশের সেনা,নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনসহ স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিফিং দেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।ঘন্টাব্যাপী এ ব্রিফিং সেশন শেষে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর কর্মকর্তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মুশফিকুর রহমান।

এমকে/আস্থা

ট্যাগস :

ঝালকাঠিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫