ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

টিসিবি ডিলার যুবলীগ নেতা কৃপাসিন্ধু গ্রেফতার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

টিসিবি ডিলারশিপের আড়ালে একচেটিয়া সুবিধাভোগী যুবলীগ নেতা কৃপাসিন্ধু রায়কে গ্রেফতার করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ।

সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন। কৃপাসিন্ধু দোয়ারাবাজারের মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজারের প্রয়াত ক্ষিতিন্দ্র মোহন রায়ের ছেলে।

দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল তার। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রভাব খাটিয়ে টিসিবির ডিলারশিপ নেন। সেই সুবাদে নামে-বেনামে কার্ড তৈরি করে পণ্যসামগ্রী উত্তোলনের পর কালোবাজারি চক্রের কাছে বিক্রি করে বিপুল অর্থের মালিক হন কৃপাসিন্ধু। দোয়ারাবাজার থানার ওসি জানান, ২০২৪ সালের ২ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কৃপাসিন্ধুর ছেলের কাণ্ড : কৃপাসিন্ধুর গুণধর ছেলে কৌশিক রায় বিগত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে কুরআন শরিফ অবমাননাকর একটি পোস্ট দেয়। ওই ঘটনায় পরবর্তীতে কৌশিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। ।

এমকে/আস্থা/এইচ

ট্যাগস :

টিসিবি ডিলার যুবলীগ নেতা কৃপাসিন্ধু গ্রেফতার

আপডেট সময় : ০৩:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫