ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কার পেলো যশোদল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ 

পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার ৫নং যশোদল ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০ টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ৫নং যশোদল ইউনিয়ন পরিষদকে ক্রেষ্ট প্রদান করা হয়।

যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন এর হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি নাজমুল আনোয়ার অপু, অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরি,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (ক্লিনিক) ডা:হোসনা বেগম,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবায়ের সাকি প্রমুখ।

ট্যাগস :

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কার পেলো যশোদল

আপডেট সময় : ১২:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩