ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের পরিস্থিতির অবনতি হয়েছে-মির্জা আব্বাস

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৪৪০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের পরিস্থিতির অবনতি হয়েছে-মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টারঃ

অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “হাসিনা বারোটা বাজিয়েছে, আর এই সরকার চব্বিশটা বাজায়ে দিছে।”

আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্বাস বলেন, “জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচার হওয়া জরুরি—তবে সেই বিচারের অজুহাতে যেন নির্বাচন পেছানো না হয়। বিচার ও নির্বাচন পাশাপাশি চলতে পারে।”

সরকার বিএনপিকে অপকর্মের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে জড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। “যেখানেই খুন, লুট, চাঁদাবাজি—সেখানেই বিএনপির নাম। জনগণের সামনে আমাদের আসামি বানানোর চেষ্টা চলছে,” বলেন তিনি।

আব্বাস বলেন, “আপনারা যেমন ক্ষমতায় যেতে চান, আমরাও চাই। কিন্তু সেটা হতে হবে জনগণের ভোটে। যদি ভোটে না জিতি, মেনে নেব। তবে ভোটটা হতেই হবে।”

ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, এম এ মালেক, হেলাল উদ্দীনসহ আরো অনেকে। আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জাসাসের শিল্পীরা।

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের পরিস্থিতির অবনতি হয়েছে-মির্জা আব্বাস

আপডেট সময় : ১০:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫