ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণ: ক্ষুব্ধ জামায়াত আমির Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

অসুস্থ ফুটবলার সুজনের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৯:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / ১১৫৭ বার পড়া হয়েছে

কিডনী রোগে আক্রান্ত অসুস্থ ফুটবলার সুজনের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। গণমাধ্যমে ফুটবলার সুজনের অসুস্থতার খবর জানতে পারেন ক্রীড়া প্রতিমন্ত্রী। 

রোববার সচিবালয়ে নিজ দফতরে অসুস্থ সুজনের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে এক লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময়ে প্রতিমন্ত্রী সুজনকে আশ্বস্ত করে বলেন, আমরা তোমার পাশে আছি। আমি প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানাবো এবং পরবর্তীতে প্রয়োজনে আরো সহযোগিতা করা হবে।

চেক পেয়ে আবেগআপ্লুত সুজন বলেন, আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার বিপদের সময় তিনি স্বপ্রনোদিত হয়ে  আমার পাশে দাড়িয়েছেন। প্রচণ্ড আর্থিক সমস্যায় ছিলাম। কেউ সাহায্য করছিলো না। আমি কিডনি রোগী। সপ্তাহে ২/৩ বার ডায়ালাইসিস করাতে হয় হাসপাতালে গিয়ে। প্রতিবার ১২০০ টাকা করে খরচ হয়। এই টাকা ধার করতে হয় বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবশী ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে। প্রচন্ড ভেঙে পড়েছিলাম। এ অবস্থায় মন্ত্রী মহোদয় আমাকে বাঁচার আশা দেখিয়েছেন। 

উদীয়মান ফুটবলার সুজন প্রথম বিভাগ স্বাধীনতা ক্রীড়া চক্র এবং চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংকে খেলার পর ২০১৭ মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলেছিলেন।চেক প্রদানকালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মো. মোশারফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

অসুস্থ ফুটবলার সুজনের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০