আশাশুনি বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১১৩১ বার পড়া হয়েছে
আশাশুনি বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোহরাব হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: গতকাল আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে মাস্টার নিরঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বড়দল ইউপি চেয়ারম্যান মো: আব্দুল আলিম মোল্ল্যা।এছাড়া উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছর আলী, মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, সদর উপজেলার সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি মোছা: মারুফা আমিরুল, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। এসময় সর্বসম্মতিক্রমে অবিনাশ চন্দ্র বৈদ্যকে সভাপতি ও স্বপন কুমার কে সাধারণ সম্পাদক মনোনীত করে বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়।

























