শিরোনাম:
ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে পাঁচ ধাপে
Astha DESK
- আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে পাঁচ ধাপে
আস্থা ডেস্কঃ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১ম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, ২য় ধাপে ৪ ফেব্রুয়ারি, ৩ য় ধাপে ২৯ এপ্রিল, ৪র্থ ধাপে ১৩ মে ও ৫ম ধাপে ২৭ মে।
এর আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য আজ সকাল ১০ টায়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
আস্থা/এমএইচ



















