ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাকসিন নিচ্ছেন স্বর্ণা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১৪১৮ বার পড়া হয়েছে

এদিকে ইতালির উওর-পূর্বাঞ্চলীয় গরিঝিয়া প্রভিন্সের মনফালকনে শহরে প্রথম বাংলাদেশি হিসেবে টিকা নিতে যাচ্ছেন স্বর্ণা রহমান। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের শেষ দিন আগামী ৩১শে ডিসেম্বর তা প্রয়োগ হতে পারে বলে জানায় বিশেষ সূত্র।

বর্তমানে ২৭ বছরের স্বর্ণা রহমান বাংলাদেশে ৬ষ্ঠ শ্রেণি পাঠ শেষে ২০০৪ সালে ইতালি এসে পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। চালিয়ে যান লেখাপড়া। পিতা আজিজুর রহমান, মা মাহফুজা রহমান এবং ছোট বোন এশা রহমানকে নিয়ে তাদের পরিবার। তিনি ২০১৭ সাল থেকে স্থায়ীভাবে মনফালকনে শহরের San Polo হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ পান। তিনি জানান ছোট বোন এশা রহমানও একই বিষয়ে অধ্যায়নরত আছেন।

করোনা টিকা প্রসঙ্গে স্বর্ণা বলেন, আমি খুবই খুশি ও সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। এ প্রসঙ্গে বাংলাদেশি কমিউনিটির অন্যান্য সদস্যরা জানান বলেন, প্রথম বাংলাদেশি হিসেবে টিকা নিতে যাচ্ছেন আমাদের স্বর্ণা রহমান, এটি আমাদের গর্বের বিষয়, আমরা এর সফল প্রয়োগ কামনা করি।

প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশীদের বসবাস ইতালিতে। করোনার প্রথম আগ্রাসনে ১৭ জন ও দ্বিতীয় ঢেউ শুরু হবার পর ১ জনসহ মোট ১৮ জন বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করেন ইতালিতে।

প্রথম বাংলাদেশি হিসেবে করোনা প্রতিরোধ ভ্যাকসিন নিতে যাওয়া স্বর্ণা রহমানের শহর মনফালকনেও একজন বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করেন। স্বর্ণা রহমানের করোনা ভ্যাকসিন গ্রহণের সংবাদ এখন বাংলাদেশ কমিউনিটির মানুষের মুখে মুখে। সকলে তার সাফল্য কামনা করেন।

ট্যাগস :

ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাকসিন নিচ্ছেন স্বর্ণা

আপডেট সময় : ০৮:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১