ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

করোনায় আক্রান্ত জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহন

News Editor
  • আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / ১১৫১ বার পড়া হয়েছে

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্তের পর তাৎক্ষণিকভাবে আইসোলেশনে গেছেন তিনি। এখন পর্যন্ত তার শুধুমাত্র ঠাণ্ডার মতো লক্ষণ রয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার স্পাহনের সঙ্গে একটি বৈঠকে অংশ নেয়া সত্ত্বেও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভার কেউই সেলফ-আইসোলেশনে যাবেন না। তবে স্পাহনের সংস্পর্শে আসা সবাইকে তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে।

নির্বাচনে কেউ আমাকে হারাতে পারবে না: ট্রাম্প

জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেডারেল মন্ত্রিসভা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নিয়ম মেনেই বৈঠকে করেন। এর ফলে বৈঠকে অংশ নেয়া কোনো ব্যক্তির যদি করোনা পজিটিভ হয় সেক্ষেত্রে অন্য কোনো অংশগ্রহণকারী সবার কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

স্বাস্থ্যমন্ত্রী স্পাহনের আক্রান্ত হওয়ার খবর জানানো হলে তার দ্রুত আরোগ্য কামনা করেন অ্যাঙ্গেলা মেরকেল। একই ধরনের বার্তা দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। এক টুইটার বার্তায় স্বাস্থ্যমন্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।

সূত্র- ডয়চে ভেলে

করোনায় আক্রান্ত জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহন

আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০