শিরোনাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া গাড়ি কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১১১৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার নবগ্রাম রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ফটিক মিয়ার ছেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এয়াছিন প্রাধানিয়া জানান, বিকেলে বন্ধু জাহাঙ্গীরকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে চৌদ্দগ্রাম বাজারে যাচ্ছিলেন ইলিয়াছ। মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়।
পরে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
























