ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ১১০৮ বার পড়া হয়েছে

কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা সুনীল গোয়ালা (৩০) নিহত হয়েছে। নিহত সুনীল গাজীপুর চা বাগান শ্রমিক কমল গোয়ালার ছেলে। এ ঘটনার পর থেকে চাচা চন্দ্র গোয়ালা (৫০) পলাতক রয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের নতুন টিলা লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার সময় চন্দ্র গোয়ালা অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ভাতিজার ঘরের সামনে গিয়ে তাকে গালিগালাজ করেন। এসময় ভাতিজা সুনীল প্রতিবাদ করলে এক পর্যায়ে চন্দ্রের হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে সুনীল মারাত্মক আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় বাগানের শ্রমিকরা সুনীলকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুনীলের চাচা চন্দ্র গোয়ালাকে আটকের অভিযান চলছে।

ট্যাগস :

কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩