ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

খাগড়াছড়িতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত রাজা মিয়া আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / ১০৮০ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ

চেক প্রতারণার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী রাজা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জেলা সদরের মুসলিমপাড়া এলাকা থেকে আসামী’র নিজ বাসয় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, বাসার গোসলখানার ভিতর থেকে আসামী রাজা মিয়াকে আটক করা হয়।

প্রসঙ্গত, ২০১৭সালে নোটারী পাবলিকের হলফনামার মাধ্যমে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা সাজিব পালিত ইটভাটায় লভ্যাংশের ভিত্তিতে রাজা মিয়াকে ১৫লক্ষ টাকা দেন। পরে রাজা মিয়া মৌখিকভাবে ব্যবসার কথা বলে আরও ১০লক্ষ টাকা নেয়।

[irp]

২০১৮সালে রাজার মিয়ার কাছে সাজিব পালিত ব্যবসায় লভ্যাংশ’সহ মূলধন দাবি করলে রাজা মিয়া সাজিব পালিতের নামে ইসলামী ব্যাংকের একটি পঁচিশ লক্ষ টাকার চেক প্রদান করেন। খাগড়াছড়ি ইসলামী ব্যাংক শাখায় রাজা মিয়ার একাউন্টে টাকা না থাকায় চেক ডিজনার করা হয়। পরে রাজা মিয়ার বিরুদ্ধে ২০১৮সালের ৬জুন পচিশ লক্ষ টাকার চেক প্রতারণার মামলা করেন খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে।

তিন বছর মামলা শেষে গত ৩মার্চ ২০২১খি: ব্যবসায়ী রাজা মিয়াকে এক বছর সশ্রম কারাদন্ড’সহ ২৫লক্ষ টাকার অর্থ দন্ডে দন্ডিত করেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের জেলা যুগ্ম জজ মাহমুদুল ইসলাম।

ট্যাগস :

খাগড়াছড়িতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত রাজা মিয়া আটক

আপডেট সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১