ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের আটকের দাবিতে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে নামবে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে—তদন্তেই তা বেরিয়ে আসবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই জামায়াত নেতার গ্রেপ্তারের দাবিতে জামায়াত-শিবির ও এনসিপি রাজপথে নামবে কি না।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, গাজী নজরুল ইসলামের সাবেক গাড়িচালক মরিয়মের মামা। তার ভাষ্য, মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের সম্পর্কের বিষয়টি পরিবারের সদস্যরা কীভাবে দেখেছিলেন, সেটিও তদন্তের আওতায় আসা উচিত।

তিনি গাজী নজরুল ইসলাম এবং মরিয়মের বাবা-মায়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় জামায়াত-শিবির ও এনসিপির অবস্থান কী হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ২১ জুলাই এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির বহিষ্কার আদেশে সাংগঠনিক তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়।

তবে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তিনি জানান, গত ১৭ জুন তারা বিয়ে করেছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

আপডেট সময় : ১১:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬