ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও

আন্তর্জাতিক ডেস্কঃ

দীর্ঘ এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফরের অংশ হিসেবে বুধবার (১৩ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন পৌঁছােছে। সফর সঙ্গী হিসাবে সাথে রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর।

তবে এই সফরের সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টি হলো রুবিওর ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা এবং তা এড়িয়ে তাকে বেইজিংয়ে স্বাগত জানানোর জন্য চীনের নেওয়া এক অদ্ভুত কৌশল। চীন সরকার আনুষ্ঠানিকভাবে তাদের দাপ্তরিক নথিতে রুবিওর নামের বানান বা প্রতিবর্ণীকরণ বদলে দিয়েছে, যাতে পূর্বের নিষেধাজ্ঞার আওতায় থাকা নামের সঙ্গে বর্তমান নামের অমিল তৈরি হয়।

সিনেটর থাকাকালীন রুবিও উইঘুর মুসলিমদের ওপর দমন-পীড়ন এবং হংকং ইস্যু নিয়ে চীনের কঠোর সমালোচনা করেছিলেন। এর প্রতিক্রিয়ায় চীন তার ওপর দুইবার নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিতে তার প্রবেশ নিষিদ্ধ করেছিল।

তবে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন এক কূটনৈতিক সমঝোতার পথ খুঁজে বের করে। গত বছরের জানুয়ারিতে রুবিও দায়িত্ব নেওয়ার ঠিক আগে চীন সরকার তার নামের প্রথম অক্ষর ‘রু’-এর পরিবর্তে অন্য একটি চীনা অক্ষর ‘লু’ ব্যবহার করতে শুরু করে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি মূলত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তাকে বেইজিংয়ে প্রবেশের সুযোগ দেওয়ার একটি সুকৌশলী উপায়, কারণ আগের বানানের ‘রুবিও’ নিষিদ্ধ থাকলেও নতুন বানানের ব্যক্তির ক্ষেত্রে সেই আইনি বাধা থাকছে না।

চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এই বিষয়ে জানান, রুবিওর ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ছিল মূলত সিনেটর থাকাকালীন তার কর্মকাণ্ডের প্রেক্ষিতে। তবে বর্তমান রাষ্ট্রীয় সফরের গুরুত্ব বিবেচনায় তাকে এয়ার ফোর্স ওয়ানে করে বেইজিং প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। (সূত্র: ফ্রান্স ২৪)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও

আপডেট সময় : ০১:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬