ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা Logo ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

জাতীয় পার্টি চেয়ারম্যান আনিসুল ও মহাসচিব রুহুল আমীন নির্বাচিত

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৩৪১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান আনিসুল ও মহাসচিব রুহুল আমীন নির্বাচিত

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার ১০তম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়।

কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মোঃ মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। এ নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

আওয়ামী লীগের আমলে অবৈধ নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মোঃ মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।

চুন্নু বলেন, গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। ভুলভ্রান্তি আমার থাকতে পারে। যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল, সেগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলব, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন।

ট্যাগস :

জাতীয় পার্টি চেয়ারম্যান আনিসুল ও মহাসচিব রুহুল আমীন নির্বাচিত

আপডেট সময় : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫