জামায়েত এমপির দ্বিতীয় স্ত্রীর মরাদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
জামায়েত এমপির দ্বিতীয় স্ত্রীর মরাদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার- ৪ আসনের জামায়েত ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে মরদেহটি রোববার (২০ সেপ্টেম্বর) উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান।
এ বিষয় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে যাই। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে এসে দরজা ভেঙ্গে লাশ নামিয়েছে।
তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিসি ইবনে মিজান।
আস্থা/এমএইচ



















