ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ১১১০ বার পড়া হয়েছে

জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসকদের উপর
হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন

বেনাপোল প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবা দানকারীদের উপর হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে।

আজ সোমবার (২২ জানুয়ারী) দুপুর ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালামসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লক্ষিন্দর কুমার দে, ডেন্টাল সার্জন ডাঃ মোঃ আবু তাহের, ডা মোঃ হাবিবুর রহমান, ডাঃ ইউসুফ আলী, ডাঃ বাহারুল, ডাঃ মরিয়ম খন্দকার, ডাঃ ফারহা ইসলাম ও ডাঃ শুভেন্দু বিশ্বাস প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে দুর্বৃত্তরা ভয়ানক ভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক ও সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ ক্ষতিগ্রস্থ করেছে। এতে চিকিৎসক সমাজ আজ আতঙ্কিত। চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি হামলাকারিদের দ্রুত গ্রেফতার দাবী করা হয়। এছাড়া চিকিৎসকদের কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস :

জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪