ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩

ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • / ১১২৪ বার পড়া হয়েছে
আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। দন্ডপ্রাপ্ত জামাল হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে।
রাষ্ট্রপক্ষে আইনজীবী আসম মোস্তাফিজুর রহমান মনু মামলার বিবরণে জানান, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসা থেকে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল।
এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮ এর ডিএডি নায়েব আলী। ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন।
৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে অ্যাডভোকেট আবদুল আলিম।
ট্যাগস :

ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১