ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডিভোর্স দেওয়া স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে

News Editor
  • আপডেট সময় : ০৯:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • / ১১৯৮ বার পড়া হয়েছে

এম ওসমান, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণে রওশনয়ারা (৫০) নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সাবেক স্বামী আনোয়ারুল ইসলাম। সে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। এঘটনায় গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঐ মহিলা। মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে মহিলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আনারুল পেশায় একজন মাদক ব্যবসায়ী এবং রওশনয়ারার ডিভোর্সী স্বামী। দীর্ঘদিন ধরে তাদের দু’জনার মধ্যে কোন যোগাযোগ ছিলো না। নতুন করে স্ত্রীকে আবারও ফিরে পেতে কিছুদিন যাবত রওশনয়ারার বাড়ির আশেপাশে ধর্না দেওয়া এবং তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছিলো সে। রওশনয়ারা নানাবিধ চাপ থেকে বাঁচতে থানায় অভিযোগ করার জন্য ঘটনার দিন যেতে চাইলে সে বিষয়টি আঁচ করে ফেলে সুচতুর আনারুল।

ডাব্লিউএফপি কতৃর্ক রশিদ নগর ইউনিয়নে নগদ অর্থ বিতরণ 

অতি কৌশলে ধারালো অস্ত্র নিয়ে আগে ভাগেই রওশনয়ারার বাড়ির ভিতর প্রবেশ করে গোপনে পালিয়ে থাকে। কিছুক্ষণ পরে রওশনয়ারা বাড়িতে ঢুকলেই অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে গ্রামের মধ্যে দিয়ে প্রকাশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের সাধারন জনতা আনারুলকে ঘিরে ধরলে নিজে থেকেই নাভারণ সার্কেল অফিসার মহোদয়ের নিকট আত্মসমর্থন করে। এদিকে গুরুতর আহত রওশনয়ারাকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়।

বিকাল ৪ টার সময় সেখানেও অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, ঘাতক আনারুল নিজ মুখে ঘটনার সত্যতা মুলক জবানবন্দি দিয়েছে। তাকে অপরাধ সাভ্যস্ত করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিভোর্স দেওয়া স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে

আপডেট সময় : ০৯:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০