ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

তেঁতুলিয়ায় চুরি হওয়া ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ৪

News Editor
  • আপডেট সময় : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১২৩৯ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসাইন নয়ন পঞ্চগড় প্রতিনিধি ; পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজার থেকে চুরি যাওয়া প্রায় ৩ লক্ষ টাকার স্টেশনারীজ মালামাল মাটির নিচ থেকে উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এসময় অপরাধের সাথে জড়িত থাকা ৪ আসামীকে আটক করা হয়। অভিযোগের প্রেক্ষিত তদন্তে গিয়ে মঙ্গলবাল (২৭ অক্টোবর) দিবাগত রাতে ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকা থেকে ওই সব মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভুতিপুকুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাসান আলী (২০), বোগলাহাটি এলাকার শামসুলের ছেলে রিয়াজুল (১৯), ভুতিপুকুর এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে আজিজার হক (৩৮) ও সারাপিগছ এলাকার মহির উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) দিবাগর রাতে শালবাহান বাজার থেকে রুম্পা কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড স্টেশনারীজ এর মালিক জাকির হোসেনের দোকান থেকে চুরি যায় মালামালগুলো। এর পর ১৪ অক্টোবর (বুধবার) সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পায় মালামাল চুরি হয়েছে। পরে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ভুতিপুকুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাসান আলীর (২০) বাড়ির গোয়াল ঘরের মাটির নিচে লুকানো থাকা মালামাল গুলো উদ্ধার করা হয়। এসময় হাসানকে জিজ্ঞাসাবাদের পর তার ভাস্যমতে অপর তিনজন সহ মোট ৪ জনকে আটক করা হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

তেঁতুলিয়ায় চুরি হওয়া ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ৪

আপডেট সময় : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০