ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

দেশে জনগণের কথা বলার স্বাধীনতা নেই: রিজভী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার জোর করে একতরফা নির্বাচন করছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা এসবের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান।’

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ বুধবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ সব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘অবৈধ সরকার আরও টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে একতরফা নির্বাচন করতে চায়। আপনারা দেখছেন একজন এমপি দেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কীভাবে টাকা পাচার করেছে, তারা এ রকম পাচার করতে চায়। ব্যাংক ডাকতি করে, জনগণের টাকা লুট করে সেই টাকা পাচার করে তারা সুখে থাকতে চায়। দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক তাতে তাদের কিছু যায় আসে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার, মোহাম্মাদ আশরাফুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি প্রমুখ।

ট্যাগস :

দেশে জনগণের কথা বলার স্বাধীনতা নেই: রিজভী

আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪