ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৪ থেকে ২ জনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৪ থেকে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার
দীঘির পাড়ের একটি চতুর্থ তলা ভবনের চতুর্থ তলায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়।

এদের মধ্যে কানিজা খাদিজা নিপা (২৫) আজ শনিবার সকালের দিকে এবং বিকাল সাড়ে ৩ টার দিকে মোঃ সোহান (৪৫)ও তার স্ত্রী সায়মা (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অপর দগ্ধরা হাসিনা মমতাজ (৫৫) ও মোঃ সোহান (৪৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। প্রথমে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে তিনটার দিকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, দগ্ধ হয়ে চারজন আমাদের জরুরি বিভাগে আসে। তাদের মধ্যে নিপা ৯০ শতাংশ দগ্ধ হয়ে আজ সকালের দিকে এবং সায়মা ৯০ শতাংশ দগ্ধ হয়ে বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যান্যরা হলেন সোহান দগ্ধ ১০০ শতাংশ, হাসিনা মমতাজ দগ্ধ ৫৫ শতাংশ। গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কা জনক।

ট্যাগস :

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৪ থেকে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩