শিরোনাম:
পানছড়িতে মদে কেড়ে নিলো সুমতির প্রাণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১০৮২ বার পড়া হয়েছে
পানছড়িতে মদে কেড়ে নিলো সুমতির প্রাণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অতিরিক্ত মদ পানে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাঁত আটটার দিকে সদর ইউপির আদি ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি আদি ত্রিপুরা পাড়ার বাসিন্দা হিরো লাল ত্রিপুরার ছেলে সুমতি রঞ্জন ত্রিপুরা (৫০)
এলাকাবাসীর সূত্রে জানাযায়, সে সব সময় অতিরিক্ত মদ পান করতো। আজো একই ভাবে অতিরিক্ত পদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পানছড়ি থানার ওসি মোঃ দুলাল হোসেন বলেন, পুলিশ এলাকাবাসীর সাথে কথা বলেছে। তবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত পদ পানের তার মৃত্যু হয়েছে।
[irp]





















