পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন: ২য় স্ত্রী আটক
- আপডেট সময় : ০৭:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১০৩৭ বার পড়া হয়েছে
পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন: ২য় স্ত্রী আটক
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর পুঠিয়ায় স্বামী আশরাফুল ইসলাম (৩৫)-এর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি বাসের সহকারী। তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন তারাপুরে থাকেন।
অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন আশরাফুল। তবে মাঝেমধ্যেই প্রথম স্ত্রীর কাছে যেতেন তিনি। তা নিয়েই দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।
সেই বিরোধের জেরেই শনিবার ভোররাতে রেখা খাতুন ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। খবর পেয়ে পুলিশ আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে আদালতে পাঠানো হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আহত আশরাফুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন রয়েছেন। প্রথম স্ত্রী রিমা খাতুনের দায়ের করা মামলায় অভিযুক্ত রেখা খাতুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আস্থা/এমএইচ



















