ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

প্রাইভেটকারে গরু চুরি, ঢাকায় গ্রেপ্তার চোরচক্র

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার আশপাশের জেলা থেকে গরু চুরি করে কম দামে বিক্রি করা হতো রাজধানীর মাংস বিক্রেতাদের কাছে। গরু চোরদের থাকার জন্য ঢাকায় বাসা ভাড়াও করে রাখে অসাধু বিক্রেতারা। এমন অভিযোগে কসাইসহ গরু চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। পিকআপ ভ্যানে করে আরিচা থেকে চুরি করে আনা গরু নিয়ে ঢাকায় প্রবেশের সময় পল্লবীর সিরামিক পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। এ সময় চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। জব্দ করা হয় একটি ২টি গাড়ি ও চুরি হওয়া গরুটি।

মাংস বিক্রেতারা অপেক্ষাকৃত কম মূল্যে চোরদের থেকে গরু কিনে জবাই করে বিভিন্ন অনুষ্ঠান ও খুচরা বিক্রি করত। গ্রেপ্তারকৃতরা বলেন, যে গরু হাটে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। সে গরু আমরা ৬০ হাজার টাকায় বিক্রি করি। তাই লাভের জন্য এমন করি। আমি মোট ৩টি গরু এনেছি।

গ্রেপ্তার ৪ জনের দেয়া তথ্যমতে, রাজধানীর পল্লবী ও মিরপুরের পাইকপাড়াসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে খোরশেদ, আলমগীর ও চোর চক্রের মূল হোতা জুয়েলসহ বাকি ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি চুরি হওয়া গরুর ৭০ কেজি মাংসও জব্দ করা হয়।

ডিএমপি’র পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম বলেন, কসাইরা বাসা ভাড়া নিয়ে এই চোর চক্রকে আশ্রয় দিতেন। এরা বিভিন্ন জেলার বাসিন্দা। চুরি শেষে বাসায় থাকতেন। আবার চুরির সময় বাইরে যেতেন। প্রাইভেটকারে রেকি করে গরু চুরি করত তারা।

রাজধানীর বাইরে গরু চোরচক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
[irp]

প্রাইভেটকারে গরু চুরি, ঢাকায় গ্রেপ্তার চোরচক্র

আপডেট সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১