ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ফেনসিডিলসহ পৌর যুবলীগ নেতা আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১১৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় ফেনসিডিলসহ রেজাউল করিম নাদিম নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নাদিম ফেনী পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (০৯ এপ্রিল) রাতে বন্দুয়া ব্রিজ সংলগ্ন স্থানে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।

ফেনীগামী সাদা রংয়ের একটি মাইক্রোবাস থেকে কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় রেজাউল করিম নাদিম ও তার সহযোগী রাইসুল ইসলামকে আটক করা হয়। দুজনে শহরের রামপুর এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নূরুজ্জামান ফেনসিডিলসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তা‌দের ব‌্যবহৃত মাই‌ক্রোবাস‌টিও জব্দ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চল‌ছে।

ট্যাগস :

ফেনীতে ফেনসিডিলসহ পৌর যুবলীগ নেতা আটক

আপডেট সময় : ০৬:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১