ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২ শতাধিক মার্কিন সেনা Logo ভাঙাড়ি ব্যবসায়ী থেকে ভূমিদস্যু নাজিমুদ্দিন; দুই ডজন মামলার আসামি Logo ভাঙাড়ি ব্যবসায়ী থেকে ভূমিদস্যু নাজিমুদ্দিন Logo খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত Logo গুইমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক Logo সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাঁদাবাজদের দিন শেষ হবে একদিন: জামায়েত আমির Logo সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর চাঁদাবাজির কোনো ঘটনা নয়: পুলিশ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩ Logo জাসদ কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি জানাল বাসদ

ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২ শতাধিক মার্কিন সেনা

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২ শতাধিক মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ

তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে ভারতে এসেছে যুক্তরাষ্ট্রের ৬ টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানসহ ২ শতাধিক মার্কিন সেনা। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। খবর এনডিটিভির

এক্সে দেয়া এক পোস্টে গোর জানান, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানগুলোর বহুপাক্ষিক বিমান মহড়ায় অভিষেক হতে চলায় তিনি অত্যন্ত আনন্দিত। গোর যুক্তরাষ্ট্রের বহুমুখী সক্ষমতাসম্পন্ন স্টিলথ যুদ্ধবিমানগুলোর ছবিও শেয়ার করেন।

তিনি লেখেন, ‘যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানশক্তি! তরঙ্গ শক্তি মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ এবং ২০০ বিমান বাহিনীর সদস্য এখন ভারতে। ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশীদারদের সাথে ভারতের আকাশে যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর অভিষেক হতে দেখে আমি উচ্ছ্বসিত।’

গত মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী জানায়, ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তরঙ্গ শক্তি মহড়ার দ্বিতীয় সংস্করণে ৭ টি বিদেশি দেশ অংশ নেবে; আর এই বহুপাক্ষিক মহড়ায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।

মহড়া চলাকালে ভারত রাফায়েল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সুখোই-৩০ এমকেআইয়ের মতো যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে। এই মহড়ার লক্ষ্য হলো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা এবং বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২ শতাধিক মার্কিন সেনা

আপডেট সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬