শিরোনাম:
ভোলার দৌলতখানে ঢাকাগামী লঞ্চঘাটে এসে পা হারালেন নারী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১০৯৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:ভোলার দৌলতখানে ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর নামে এক যাত্রীর বাম-পা বিচ্ছিন্ন হয়েছে। শনিবার রাত সাড়ে আটটায় দৌলতখান লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করেন। আহত ওই যাত্রী দৌলতখান উপজেলার নুরমিয়াট এলাকার সালাউদ্দিনের স্ত্রী।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

























