মহেশখালীতে পুলিশের অভিযানে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার: আটক-২
- আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
মহেশখালীতে পুলিশের অভিযানে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার: আটক-২
স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার জেলার মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি রাইফেল, একনলা বন্দুক ও এলজিসহ ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ২ জনকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের সময় আরও ২ জন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) উপজেলার ছোট মহেশখালী এলাকায় ১টি সিএনজি অটোরিক্স তল্লাশির জন্য সংকেত দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
আটকরা হলেন, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার
মোতাহের হোসেনের ছেলে মোঃ রুবেল মিয়া ও কক্সবাজার জেলার
মহেশখালী উপজেলার মৃত মনিন্দ্র দে-এর ছেলে মানিক দে। এ সময় অপর ২ ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেখানো মতে সিএনজি গাড়িতে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি (LGM) অস্ত্রসহ সর্বমোট ৮টি দেশীয় তৈরি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আস্থা/এমএইচ






















