ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় ১৬লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃখাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক অভিযান চালিয়ে ১৬লাখ টাকা মুল্যের ৬৩৬টি ভারতীয় শাড়ী উদ্ধার করেছে সেনা বাহিনী। এসময় কাউকে আটক করতে পারেনি।

আজ মঙ্গলবার (২৭এপ্রিল) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার রিংকুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

[irp]

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান এর নেতৃত্বে বাইল্যাছড়ির রিংকুম পাড়ায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে বাইল্যাছড়ির রিংকুম পাড়ার বাসিন্দা ভদ্র ত্রিপুরার বাড়ির পাশে জঙ্গল থেকে ঝোঁপঝাড়ে ঢাকা অবস্থায় ৬৩৬টি ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে।

ট্যাগস :

মাটিরাঙ্গায় ১৬লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১