ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

মুসলিম বিশ্বকে মহাযুদ্ধের প্রস্তুতির আহ্বান হেফাজতে ইসলামের

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

মুসলিম বিশ্বকে মহাযুদ্ধের প্রস্তুতির আহ্বান হেফাজতে ইসলামের

স্টাফ রিপোর্টারঃ

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম বিশ্বকে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (২১ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে ইসরায়েলকে পৃথিবীর শান্তি ও মানবতার ধ্বংসকারী উল্লেখ করে হেফাজতে ইসলাম বলেন, ‘মুসলিম বিশ্বের ওপর বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানকে যুদ্ধে নামতে বাধ্য করেছে। আজ ইরানকে দমন করার চেষ্টা চলছে, কাল একই পরিণতি ঘটতে পারে অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশের ক্ষেত্রে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলের ধ্বংসের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তির পতনও অনিবার্য। ইসরায়েল একা নয়, এর পেছনে রয়েছে আমেরিকা ও ইউরোপের মোড়ল রাষ্ট্রগুলো। বিশ্ব এক ভয়াবহ মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে ভোগবাদ ও উদাসীনতা ত্যাগ করে, ঐক্যবদ্ধভাবে আধুনিক যুদ্ধকৌশল ও জ্ঞান-বিজ্ঞান অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।’

ফিলি/স্তিন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল যখন ফিলিস্তিনে গণহত্যা চালায়, তখন কথিত মানবতার ধারক আমেরিকা চুপ থাকে। আর যখন ইসরায়েল সামান্য প্রতিরোধের মুখে পড়ে, তখনই জেগে ওঠে ইউরোপ-আমেরিকা। তারা কখনো শান্তি আনেনি, বরং বিশ্বজুড়ে যুদ্ধ আর ধ্বংস ডেকে এনেছে।’

বিবৃতিতে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি ঐক্য ও আত্মনির্ভরতার আহ্বান জানিয়ে বলা হয়, ‘ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিরোধে একমাত্র পথ হচ্ছে ঐক্য ও আত্মমর্যাদার পথে ফিরে আসা। সময় এসেছে আত্মজাগরণের।

ট্যাগস :

মুসলিম বিশ্বকে মহাযুদ্ধের প্রস্তুতির আহ্বান হেফাজতে ইসলামের

আপডেট সময় : ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫