শিরোনাম:
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১০৯০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ খুশীলা খাতুন নামের এক নারী আটক হয়েছে। শনিবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে খুশীলা খাতুনকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশ। খুশীলা খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
গোপন সূত্রে খবর পেয়ে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার বুড়িপোতা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় আরও ৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।






















