ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে সড়ক ট্রাকের ধাক্কায় নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় মােলাম হােসেন (৪৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত মােলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের মৃত আফেল মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর -কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া বাজারে দ্রুতগামি বাস ও ট্রাকের ধাক্কায় নিহতের ঘটনা ঘটে। নিহতের খালাতাে ভাই একই গ্রামের (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য তােইজ উদ্দীন জানান,গাংনী শহরে আমার নির্মাণাধীন বাড়িতে মােলাম কাজ করছিল।

কাজ শেষে আমি ও মােলাম এক মােটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। মােলাম আমার মােটরসাইকেলের পিছনে চড়ে ছিল। পথে মধাে গাংনীর চেংগাড়া বাজারের কাছে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কা লাগে। ওই বাসের ধাক্কা ছিটকে পড়ে পাশাপাশি যাওয়া একটি ট্রাকের নিচে পড়ে মােলাম নিহত হয়।

এসময় আমিও আঘাতপ্রাপ্ত হই। মােলাম জীবি আছে ভেবে স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

মেহেরপুরের গাংনীতে সড়ক ট্রাকের ধাক্কায় নিহত ১

আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১