ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধিঃ

দেশের সকল রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা রূপান্তর। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর এর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে নেছারাবাদ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান এর সভাপতিত্বে জেলার মহিলা জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ এর পিরোজপুর শাখার ভঅরপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচি শিল্পী গোষ্ঠির আহবায়ক খালিদ আবু, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সকল রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোন রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় সাধারণ আসনে কমপক্ষে ৩৩ শতাংশ মনোনয়ন নারীদের দিতে হবে। ২০২৫ সালের আগে সকল রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহন নিশ্চিতের দাবি জানান বক্তারা।

ট্যাগস :

রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩