রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে কিছু জানি না
- আপডেট সময় : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে কিছু জানি না
মানিক পাটোয়ারীঃ
মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে, অথবা স্বাস্থ্যগত কারণে কিংবা অন্য যেকোনো কারণে, সেই সুযোগ রয়েছে। কিন্তু তার পদত্যাগের বিষয়ে কিছু জানি না।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কক্সবাজারের উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আপনারা (সাংবাদিক) পত্রিকায় যেভাবে গুঞ্জনের খবর দেখছেন, আমিও সেভাবেই শুনেছি। রাষ্ট্রপতি কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা নিতেই পারেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এটুকুই নিয়ম। এর বাইরে আমার আর কিছু জানা নেই।
রাষ্ট্রপতি শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এটা সরকারকে জানানোর বিষয় নয়। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চান, সেই সুযোগ তার আছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কার্বারীসহ আটক-৮
রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী-সহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাঙামাটি শহরের পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী এবং রিজার্ভ বাজার এলাকা অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মোঃ জুলহাস মিয়া (৩৩), পিতা-আব্দুর রশিদ, আরজু বডিং, রিজার্ভ বাজার। মোঃ আলী আকবর (৩৫), পিতা-মোঃ সাইদুর রহমান, করেলাছড়ি, ১ নং ওয়ার্ড, ডানে আটরকছড়া, লংগদু। আনোয়ার হোসেন (৪২), পিতা-মৃত আবুল হোসেন, স্বর্ণ টিলা (শেষ মাথা)থানা- কোতয়ালী। মোঃ নাসির (৩৩), পিতা- মৃত খলিফা আব্দুল জলিল ভান্ডারী, মানিকছড়ি চেক পোস্ট, মানিকছড়ি ইউপি, ২নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর। মোঃ শফিউল আলম (৪৮), পিতা- মৃত শহর মুল্লুক, পুরান বস্তি, ১ নং ওয়ার্ড, রিজার্ভ বাজার, কোতয়ালী। আয়না বিবি (১৯), পিতা-মোঃ আলী, পাইনভাঙ্গা, কাউখালী। মোঃ জাফর মিয়া (৫৫), পিতা-মৃত আফজাল গাজী, ভাইবোনছড়া ৪নং ওয়ার্ড, ৭নং লংগদু ইউপি, লংগদু, সবাই রাঙ্গামাটির বাসিন্দা।
কামরুন নাহার (১৯),নপিতা-শমসের হক, জগৎপুর, ৭নং ওয়ার্ড, দাগনভূইয়া পৌরসভা, দাগন ভূইয়া, ফেনী।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।



















