ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

শৈলকুপায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

শৈলকুপায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আস্থা ডেস্কঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়নের গোলকনগর গ্রামের আবু সাঈদ বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদ থেকে বের হওয়ার পর প্রতিপক্ষের কয়েকজন ধারালো ছুরি নিয়ে আচমকা তার ওপর হামলে পড়েন। এ সময় হামলাকারীদের ছুরির আঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত আবু সাঈদ গোলকনগর গ্রামের ওমর আলীর ছেলে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয় এবং কমপক্ষে ৫টি বাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। তিনদিন আগে চেয়ারম্যান মফিজ উদ্দিনের গোলকনগর গ্রামের এক সমর্থক মাঠে মাছ ধরার জাল পাতেন। কে বা কারা তার জাল কেটে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা চলছিল।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের হিসাব নিকাশের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আবু সাঈদ। এ সময় প্রতিপক্ষ গোলকনগর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাসসহ তিন ব্যক্তি আবু সাঈদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃতু হয়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাঈদ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

ট্যাগস :

শৈলকুপায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩