সন্দ্বীপে শিশু শিক্ষার্থীকে বলাৎকার শিক্ষক আটক
- আপডেট সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
সন্দ্বীপে শিশু শিক্ষার্থীকে বলাৎকার শিক্ষক আটক
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৬ জুন/২০২৬) বিকেলে সন্দ্বীপের সারিকাইত বাংলাবাজার এলাকায় অবস্থিত মারকাজুল নুর আল ইসলামীয়া মাদ্রাসা থেকে আটক করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি শেষে মাদ্রাসা খোলার পর ভুক্তভোগী শিশুটি সেখানে যেতে অনীহা প্রকাশ করে। পরে তার মা কারণ জানতে চাইলে শিশুটি অভিযোগ করে যে, গত ৮ মে আসরের নামাজের পর মাদ্রাসার অফিস কক্ষের পাশের শয়নকক্ষে ডেকে নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















