ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান Logo সরকারি চাকরিজীবীদের দুইধাপে ৮ দিনের ছুটির সুযোগ Logo স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ Logo জুলাইযোদ্ধা হওয়ার জন্য প্রায় ২শ টি আবেদনই ভুয়া Logo কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৮৫ ঘাঁটিতে ইরানের হামলা Logo ছয় বিভাগে সতর্কবার্তা, ১২ জেলায় বন্যার আভাস  বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল

সরকারি চাকরিজীবীদের দুইধাপে ৮ দিনের ছুটির সুযোগ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

সরকারি চাকরিজীবীদের দুইধাপে ৮ দিনের ছুটির সুযোগ

সাজ্জাদ রায়হানঃ

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগস্টে দুটি সাধারণ সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে প্রতিটি ছুটির পরের কর্মদিবসে একদিনের ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।

প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন একদিনের ছুটি নিলে ৫ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের পাওয়া যাবে।

দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস। ২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) (চাঁদ দেখা সাপেক্ষে)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সরকারি চাকরিজীবীদের দুইধাপে ৮ দিনের ছুটির সুযোগ

আপডেট সময় : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬