ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০৭ বার পড়া হয়েছে

সোহরাব হোসেন ,সাতহ্মীরা প্রতিনিধিঃ যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ব্যবসায়ি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের আলমগীর স্টোরের গুদামে এ অভিযান চালানো হয়। নকল পণ্য বিক্রি করার অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুল আমিন দৈনিক আস্থার জেলা প্রতিনিধিকে জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে দু’টো পর্যন্ত সাতক্ষীরা শহরের বড়বাজারে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত রোববার

এ সময় প্রসাধনী ব্যবসায়ি আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর স্টোরের গুদাম থেকে বিএসটিসি অনুমোদন বিহীন জনসন বেবী পাউডার, ক্রিম, লেকমি ক্রিম, ফগস পারফিউম, ক্লিন এণ্ড ক্লিন ক্রিমসহ ৬২ ধরণের নকল প্রসাধনীর চার হাজার ৫৬টি পণ্য জব্দ করা হয়।

ওই সব পণ্যের গায়ে কোন বিএসটিসির মার্ক ছিল না। নামী দামী কোম্পানীর স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারী বিক্রি করতেন ওই ব্যবসায়ি। জব্দকৃত পণ্যের মূল্য আট লাখ টাকা। জব্দকৃত পণ্য নষ্ট করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ

আপডেট সময় : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০