ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

সিলেটে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে নিখোঁজের ৪৬ ঘন্টাপর পর্যটক আব্দুস সালামের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কোম্পানিগঞ্জের ধলাই নদীর উৎসমুখে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের সহযোগিতায় দুপুরের দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কোম্পানিগঞ্জ থানার ওসি হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাবা-মা বেঁচে নেই। তার চাচা-চাচি ও চাচাতো ভাই খবর পেয়ে এসেছেন।

প্রসঙ্গত, গত রোববার দুপুর আড়াইটায় কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল করতে নেমে পানির স্রোতের তোড়ে নিখোঁজ হন আব্দুস সালাম (২৩) নামের ওই যুবক। ৬ বন্ধু মিলে তারা সাদা পাথর এলাকায় ঘুরতে আসেন।

নিখোঁজ হওয়া পর থেকে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও নৌকাঘাট ইজারাদাদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে ধলাই নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

ট্যাগস :

সিলেটে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩