ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনবাগে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

সেনবাগে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতের ফসল রক্ষায় ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শেখ খাজা মাইনুদ্দিন মানিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন মানিক ওই গ্রামের আলতাফ আলী পণ্ডিত বাড়ির শেখ শফির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুদ্দিন মানিক গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে পাশের গ্রামের বাতাকান্দি এলাকার নজির মাস্টারের ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, ধানক্ষেতের ফসল রক্ষায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদটি স্থাপন করা হলেও এ বিষয়ে আশপাশের মানুষকে আগে থেকে সতর্ক করা হয়নি। ফাঁদটি যথাযথভাবে চিহ্নিত করা এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত বলে মনে করছেন তাঁরা। পুলিশি লাশ উদ্ধার করেছে ও ঘটনার পর থেকে অভিযুক্ত জমির মালিক পলাতক রয়েছে।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মোঃ হযরত আলী মিলন বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মরদেহের ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী বা ফাঁদ পেতে রাখা অভিযুক্ত জমির মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সেনবাগে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬