ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

আন্তর্জতিক ডেস্কঃ

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ইরানের পুঁতে রাখা নৌ-মাইনের আঘাত লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বার্তা সংস্থা তাসনিম নিউজ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ট্যাংকারটি তেহরানের নির্ধারিত নিরাপদ নৌপথ ছেড়ে অন্য পথে চলার সময় একটি নৌ-মাইনে আঘাত হানে। এর পরই জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।

ইরানি গণমাধ্যমের দাবি, এর আগে ইসলামিক রিপাবলিক একাধিকবার সতর্ক করে জানিয়েছিল, হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনী নির্ধারিত রুটের বাইরে চলাচল করলে সংশ্লিষ্ট জাহাজকে এর পরিণতি বহন করতে হবে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কয়েকটি জাহাজ থামানো বা লক্ষ্যবস্তুদকরার পর প্রকাশিত বিবৃতিতে বলেছিল, হরমুজ প্রণালি অতিক্রম করতে হলে সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করতে হবে এবং তাদের নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।

Discover mor পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযান চালালে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এ অবরোধের অংশ হিসেবে প্রণালির বিভিন্ন জায়গায় জলমাইন স্থাপন করেছিল আইআরজিসি। তবে হরমুজের ঠিক কোন কোন জায়গায় মাইন বসানো হয়েছিল তা এখন শনাক্ত করতে পারছে না তারা নিজেরাই।

কারণ হিসেবে জানা গেছে, মাইন পুঁতে রাখার যথাযথ নথি সংরক্ষণ করেনি আইআরজিসি। পাশাপাশি যেসব স্থানের তথ্য আছে, সেসবের অনেক মাইন ভেসে গেছে বা সরে গেছে। ফলে ইরানের পেতে রাখা মাইন অপসারণ এখন নিজদের জন্যই কঠিন হয়ে পড়েছে।

ট্যাগস :

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

আপডেট সময় : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬