ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের আকাশে মার্কিন স্টেলথ ড্রোন! বাড়ছে উত্তেজনা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

ইরানের আকাশে মার্কিন স্টেলথ ড্রোন! বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্কঃ

রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের আকাশসীমার কাছে মার্কিন স্টেলথ ড্রোন মহড়া দেওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্টেলথ প্রযুক্তি আধুনিক সামরিক বিশ্বের সবচেয়ে গোপন ও কৌশলগত সক্ষমতা বেশি। এই প্রযুক্তিতে তৈরি ড্রোন বা যুদ্ধবিমান সাধারণ রাডারে সহজে ধরা পড়ে না। ডোন গুলো প্রতিপক্ষের আকাশসীমায় প্রবেশ করে গোপনে তথ্য সংগ্রহ করাই এর প্রধান উদ্দেশ্য। এই প্রযুক্তির ডোন ইরানের আকাশসীমার কাছাকাছি শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি সংবেদনশীল সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নজরদারির চেষ্টা চালাচ্ছিল। দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে শনাক্ত করার পর সতর্ক সংকেত পাঠানো হয়। এর পরই যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে হুঁশিয়ারি দেয় তেহরান।

ইরানের কর্মকর্তারা বলছেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উসকানি বা অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। রেভ্যুলুশনারি গার্ডের ঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

এর আগেও ২০১৯ সালে একটি মার্কিন গ্লোবাল হক নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইরান। সেই ঘটনার পর পুরো বিশ্বে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। বর্তমান পরিস্থিতিকেও একইভাবে ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ইরানের আকাশে মার্কিন স্টেলথ ড্রোন! বাড়ছে উত্তেজনা

আপডেট সময় : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬