ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক চয়নের পদত্যাগ

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক চয়নের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে দেড় বছর
দায়িত্ব পালন শেষে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রেস সচিব সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তারিক চয়ন লেখেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম।’ কলকাতায় তার পেশাগত জীবন, অফিস, সহকর্মী ও বন্ধুদের নিয়ে ভবিষ্যতে একটি বই লিখবো। সবাই দোয়া করবেন। আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।’

২০২৪ সালের ৬ নভেম্বর তারিক চয়নকে কলকাতায় বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয় অন্তর্বতী সরকার।

এরপর তার দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। গত বছরের ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে বলা হয়েছিল, পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত এ নতুন নিয়োগ কার্যকর হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক চয়নের পদত্যাগ

আপডেট সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬