ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু

কানাডিয়ানদের অ্যালকোহলে ব্যয় বেড়েছে ২০ শতাংশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৩৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ৩০১৯ বার পড়া হয়েছে

কানাডিয়ানদের আকাঙ্ক্ষা, বুকভরা স্বপ্ন, আর গতিময়তায় কোথাও কোনো কমতি ছিল না। ২০২০ এর বৈশ্বিক মহামারি হঠাৎ করেই সারা বিশ্বের সঙ্গে যেন কানাডিয়ানদের জীবনের গতি থামিয়ে দিয়েছে।

যদিও করোনা মহামারির শুরু থেকে আজ পর্যন্ত সরকারের নাগরিকদের জনস্বাস্থ্যের ওপর এবং অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে যে উদ্যোগ তা সারা বিশ্বে প্রশংসিত হলেও প্রকৃত অর্থে কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের ওপর পড়েছে ব্যাপক প্রভাব।

এক গবেষণায় প্রাপ্ত তথ্য মতে, করোনাকালে কানাডায় কমপক্ষে ৪০ শতাংশ নাগরিক মানসিক স্বাস্থ্য, আসক্তি বা অ্যালকোহলজনিত সমস্যার মুখোমুখি হয়েছেন।ইপসসের জরিপ অনুযায়ী, মহামারিকালীন কর্মসংস্থান হারানো, সামাজিক বিচ্ছিন্নতা এবং ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধের ফলশ্রুতিতে কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

এক সমীক্ষায় বলা হয়েছে, মহামারি শুরুর আগের তুলনায় এখন কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ। এতে অ্যালকোহলে ব্যয় বেড়েছে। সমীক্ষায় প্রতি পাঁচজনে দু’জন কানাডিয়ান জানান করোনাকালীন তাদের মানসিক স্বাস্থ্য মহামারি শুরুর আগের চেয়ে খারাপ। এ সময় কানাডিয়ানদের অ্যালকোহলে ব্যয় ২০ শতাংশ বেড়ে গেছে।

করোনাভাইরাসের বিস্তার পৃথিবীকে এক অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিনিয়ত সংবাদমাধ্যমে খবর প্রচার হচ্ছে কীভাবে একে ঠেকানোর নানা চেষ্টা সত্ত্বে নানা দেশে অবিশ্বাস্য দ্রুতগতিতে এই ভাইরাস ছড়াচ্ছে, হাজারো লোক আক্রান্ত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, এক একটি দেশের চিকিৎসা ব্যবস্থা রোগীর চাপে ভেঙে পড়ছে। এসব খবর দেখে, শুনে এবং পড়ে কোটি কোটি মানুষের মনে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। কনাডাতেও এর বিরূপ প্রভাব পড়েছে।

ট্যাগস :

কানাডিয়ানদের অ্যালকোহলে ব্যয় বেড়েছে ২০ শতাংশ

আপডেট সময় : ০৮:৩৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১