ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী আনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া

News Editor
  • আপডেট সময় : ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১০৩ বার পড়া হয়েছে

নাগোর্নো-কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী ও বিদেশি ভাড়াটে সেনা জড়ো করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রতিনিধি মিখাইল বোগদানভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, রাশিয়ার এই শীর্ষস্থানীয় কর্মকর্তা কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী জড়ো করার জন্য সরাসরি তুরস্ককে দায়ী করেন।

বোগদানভ তার বক্তব্যে বলেন, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে রাশিয়া এ ব্যাপারে আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছে। তিনি বলেন, গত শুক্রবার আজারবাইজানে এক হাজার সন্ত্রাসী প্রবেশ করেছে বলে মস্কো খবর পেয়েছে। বোগদানভ এ খবরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

রাশিয়ার আগে আর্মেনিয়া এবং ফ্রান্সও তুরস্ককে আজারবাইজানের সহযোগিতায় সিরিয়া থেকে কারাবাখ অঞ্চলে শত শত সন্ত্রাসী নিয়ে আসার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। তবে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত বুধবার এক বক্তব্যে তার দেশের পক্ষ থেকে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী জড়ো করার খবর নাকচ করে দিয়েছেন।

কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী আনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া

আপডেট সময় : ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০